ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত মামলা নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠনে প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছে আইনজীবী সমিতি।
রোববার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বিশেষ সাধারণ সভায় সমিতির পক্ষ থেকে এ অনুরোধ জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, “আপিল বিভাগে আট জন বিচারপতি রয়েছেন। চার জন করে দুটি বেঞ্চ গঠন করা গেলে মামলা নিষ্পত্তিতে সুবিধা হবে।”
মামলার নথি সময়মতো পাওয়া যায় না এবং এ বিষয়ে কর্মচারীরা অসহযোগিতা করে বলেও অভিযোগ করেন সমিতির সভাপতি।
সমিতির বিগত দুই নির্বাচনে শীর্ষ পদগুলোতে বিরোধী দল সমর্থক আইনজীবীরা নির্বাচিত হয়েছেন। বরাবরের মতো এই সভায়ও সরকারি দল সমর্থক আইনজীবীদের দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এএল/২১২১ ঘ.
bdnews24