২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় নিহতের গুজবে আবারো অবরোধ

গাজীপুর সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় নারী শ্রমিক নিহত হওয়ার গুজবে আবারো সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

গাজীপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় নারী শ্রমিক নিহত হওয়ার গুজবে আবারো সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে এলাকাবাসী। রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার চাপায় এক অজ্ঞাত পরিচয় নারী শ্রমিক আহত হন। তাকে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালে একই এলাকায় বাস চাপায় তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রায় একঘণ্টা সড়ক অবরোধ ও অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে এলাকাবাসী। শিল্প পুলিশের উপ-পরিদর্শক মো. কামাল জানান, দুপুর পৌনে ২টার দিকে রাস্তা পারাপারের সময় ওই নারীকে ঢাকাগামী এক প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। অজ্ঞাত পরিচয় এই নারী শ্রমিক স্থানীয় রূপা গার্মেন্টস কারখানায় কাজ করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। দুর্ঘটনার পর এলাকায় তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ সহকর্মী ও এলাকাবাসী বেশ ক’টি গাড়ি ভাংচুর করে। তারা প্রায় আধা ঘণ্টা সড়কও অবরোধ করে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আনে বলে জানান উপ-পরিদর্শক কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪২ ঘ.