ঠাকুরগাঁও, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে জাল টাকা ও ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে কাঁঠালডাঙ্গী বাজার থেকে গ্রেপ্তার দবির উদ্দিন (৫২) কাঁঠালডাঙ্গী গ্রামের আব্দুর গফুরের ছেলে।
রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
হরিপুর থানার ওসি আব্দুস সালাম মিয়া সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টায় ভারতীয় এক হাজার রুপির ১২টি এবং বাংলাদেশি এক হাজার টাকার ১৬টি জাল নোটসহ দবির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
অনেকদিন থেকে দবির জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.
bdnews24