২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্রের কাছে হার মানলেন শিক্ষিকা প্রীতি

আর্থিক অনটনের কারণে হতাশ এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 06:36 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

মাগুরা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক অনটনের কারণে হতাশ এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার সন্ধ্যায় মাগুরা সদরের নান্দুয়ালী এলাকার ভাড়া বাড়ি থেকে পুলিশ প্রীতি বিশ্বাসের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। প্রীতি সদর উপজেলার ধলফা বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাগডাঙ্গা গ্রামের নয়ন বিশ্বাসের মেয়ে। সম্প্রতি নয়ন বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক ইউসুফ হোসেন প্রীতির পরিবারের বরাত দিয়ে জানান, প্রীতি বিশ্বাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার ছোটভাই বিশ্ববিদ্যালয়ে এবং বোন কলেজে পড়াশোনা করে। ভাই-বোনদের লেখাপাড়া, বাসা ভাড়া ও সংসারের খরচ চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। এছাড়া তিনি নানা রোগে ভুগছিলেন। “সম্ভবত হতাশা থেকে রেহাই পেতে তিনি নিজ শয়নকক্ষে ওড়না দিয়ে আত্মহত্যার করেন” বলেন তিনি। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০৩৩ ঘ.