২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস চাপায় স্কুলছাত্রী নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় বাস চাপায় এ শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

মাদারীপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় বাস চাপায় এ শিশু নিহত হয়েছে। শনিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে বেইলি ব্রিজ এলঅকায় এ দুর্ঘটনায় নিহত খাদিজা আক্তার (৬) বাখরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। পূর্ব বাখরের কান্দি গ্রামের ইউসুফ ফরাজীর মেয়ে। এই ঘটনায় এলাকার লোকজন আধঘণ্টার মতো সড়ক অবরোধ করে। গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগও করেছে। পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে খাদিজার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় ইমন হোসেন বলেন, স্কুলছাত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কয়েকশ’ গ্রামবাসী বিকাল সাড়ে ৩টা থেকে আধঘণ্টা সড়কে টায়ার ও কাঠের গুড়ি জ্বালিয়ে অবরোধ করে। শিবচর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে। বিকাল ৪টা থেকে আবার যান চলাচল শুরু হয়। গাড়িটি আটক করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.