কিশোরগঞ্জ, ০৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষ পাশাপশি স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকার আনন্দবাজার ও নয়াকান্দি মোড়ের আশপাশে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও।
ইউএনও মোহাম্মদ গোলাম কবীর সাংবাদিকদের বলেন, বিকালে আনন্দ বাজারে পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন উপজেলা আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ।
অপরদিকে তিনশ’ গজের মধ্যেই নয়াকান্দি মোড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামুন একই সময়ে সমাবেশের ঘোষণা দেন।
এ দুটি কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার বিকাল থেকে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.
bdnews24