রাজবাড়ী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেটকার চালককে খুন করে গাড়ি ছিনতাই করেছে বলে পুলিশ জানিয়েছে।
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে পাংশা উপজেলার দুর্গাপুরে শনিবার সকালে চালক রাশেদুলের (৩০) লাশ পাওয়া যায়।
রাশেদুল ঢাকার আশুলিয়ায় থাকতেন। একটি কোম্পানির রেন্ট-এ-কার চালাতেন। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভবনকাঠা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পাংশা থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতের কোনো এক সময়ে রাশেদুলের গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে তার গাড়িটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।
“চালকের শার্টের পকেটে পাওয়া রেন্ট-এ-কারের বই থেকে তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়,” বলেন পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24