২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাটের গুদামে আগুন

নগরীর কালুরঘাট মোহরা এলাকায় একটি পাটের গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কালুরঘাট মোহরা এলাকায় একটি পাটের গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে নিজাম উদ্দিন খালেদ এর মালিকানাধীন চিটাগাং জুট ম্যানুফাকচারিং কোম্পানি লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নগরীর আগ্রাবাদ দমকল বাহিনীর কর্মকর্তা মো. শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে গুদামে রাখা পাট ও গুদামের সামনে রক্ষিত কিছু তেলের ট্যাঙ্ক পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। দমকল বাহিনীর কালুরঘাট ইউনিটের দুটি গাড়ি সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৬১১ ঘ.