যশোর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় নিহত এ যুবকের নাম শওকত (৩০)। তিনি শহরের গাড়িখানা সড়ক এলাকার জিয়াউল ইসলামের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে আটক করে।
পুলিশ জানায়, শওকত একটি মামলায় দীর্ঘদিন সাজা ভোগের পর স¤প্রতি কারাগার থেকে মুক্তি পায় শওকত।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি আশরাফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় শওকত গাড়িখানা রোডের মাসুমের সঙ্গে শহরের কালেক্টরেট মার্কেট থেকে বের হয়। এরপর তারা রেলগেট এলাকায় যায়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শওকতের রক্তাক্ত দেহ রেলগেট এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওসি।
প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত তা জানা যায়নি উল্লেখ করে ওসি বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহে শওকতের সহযোগী মাসুমকে আটক করেছে পুলিশ।”
মাসুমও নেশাসক্ত বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২৩৩৪ ঘ.
bdnews24