২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠামইনে সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের মিঠামইনে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইনে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে শুক্রবার দুপুরে এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নিহতের নাম তাজেল (৩০)। বুকে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন তিনি। স্থানীয়রা জানায়, চমকপুর গ্রামের মনিক মিয়া ও রমজান আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষ পুলিশ গিয়ে থামায় বলে মিঠামইন থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, গুরুতর আহত আট জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয় বলে ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৪ ঘ.