২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থগিত ফল প্রকাশের দাবিতে কুড়িগ্রাম কলেজে ভাংচুর

¯œাতকের (সম্মান) স্থগিত ফল প্রকাশের দাবিতে কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষে ভাংচুর করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

কুড়িগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ¯œাতকের (সম্মান) স্থগিত ফল প্রকাশের দাবিতে কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ¯œাতক দ্বিতীয় বর্ষের ফরম পূরণ কার্যক্রম বন্ধ করে দেয়। অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে। দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা জানান, গত এপ্রিল মাসে কুড়িগ্রামের ফুলবাড়িতে খাতা জালিয়াতির ঘটনায় উদ্ধার করা ইংরেজি (আবশ্যিক) বিষয়ের ২৪৭টি খাতার সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ফলাফল স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরমধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজের ১৯১টি খাতা রয়েছে। দর্শনের ছাত্র তারা মিয়া, সেলিম মিয়া, জিয়াউর রহমানসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইংরেজি বিষয়টি বাধ্যতামূলক। তাই পাশ না করলে আবার পরীক্ষা দিতে হবে। ফলাফল না আসায় তাই প্রস্তুতি নিয়ে সংশয়ে পড়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি সুরাহার জন্য বিশ্ববিদ্যালয়কে একাধিকবার চিঠি দেওয়ার কথা উল্লেখ করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনগত জটিলতা থাকায় ফলাফল দিতে পারছে না জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ৮ অগাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ¯œাতক (সম্মান) পার্ট-২ এর ফলাফল ঘোষণা হলেও কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা, দর্শন ও ইতিহাস বিভাগের ১৯১ জন শিক্ষার্থীর ইংরেজি (আবশ্যিক) বিষয়ের ফলাফল আসেনি। এ নিয়ে শিক্ষার্থীরা বারবার কলেজ কর্তৃপক্ষকে চাপ দিলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ শিক্ষার্থীদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০২২ ঘ.