২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ব্রিটিশ ডেপুটি স্পিকারের সাক্ষাৎ

ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের ডেপুটি স্পিকার নাইজেল ইভান্স বৃহস্পতিবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের ডেপুটি স্পিকার নাইজেল ইভান্স বৃহস্পতিবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট ও ব্রিটিশ উন্নয়ন সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর নাইজেল ইভান্স বলেন, “বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে ব্রিটিশ উন্নয়ন সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ব্রিটেন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। সেজন্য ব্রিটিশ সরকার বাংলাদেশের উন্নয়নের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।” তিনি জানান, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফর করবেন। বৃহস্পতিবার রাতে খালেদার গুলশান কার্যালয়ে এক ঘণ্টাব্যাপী তাদের বৈঠক হয়। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার সেদেশের কনজারভেটিভ পার্টির পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ম্যাথিউ অফর্ডএমপি, লন্ডন মেয়র কার্যালয়ের রবার্ট রেমস, কনজারভেটিভ ফ্রেন্ড অব বাংলাদেশের উইমেন্স গ্র“পের চেয়ারপার্সন সাবরিনা হোসেন ও একই সংস্থার লন্ডন রিজিয়নের প্রধান জাকির খান। বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতা খোলামেলা আলোচনা করেছেন। সংসদীয় গণতন্ত্র, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয়ে আলোচনা হয়েছে। সাক্ষাতের সময়ে প্রতিনিধি দল ছাড়াও ব্রিটিশ হাই কমিশনার রবার্ট উইনিংটন গিবসন, শমসের মবিন ও খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হাই কমিশনার সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩৩ ঘ.