২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ সম্পাদককে তলব

সরকারি দলের এক সংসদ সদস্যের মানহানির মামলায় দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশকসহ তিন জনকে আগামী ২৭ ফেব্র“য়ারি আদালতে তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দলের এক সংসদ সদস্যের মানহানির মামলায় দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশকসহ তিন জনকে আগামী ২৭ ফেব্র“য়ারি আদালতে তলব করেছে আদালত। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক মো. হাশমত আলী ও সংশ্লিষ্ট প্রতিবেদক। কামালের আইনজীবী এমদাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের সন্ত্রাসে আতঙ্কিত মিরপুরবাসী’- এই শিরোনামে সংবাদ প্রকাশের অভিযোগে কামাল মজুমদার বাদী হয়ে মামলাটি করেন। শুনানি শেষে মহানগর মো. হাসিবুল হক আসামিদের আগামী ২৭ ফেব্র“য়ারি তলব করেছেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৬২৩ ঘ.