২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসা: প্রতিবেদন গ্রহণের বিষয়ে আদেশ রোববার

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলার পুনঃতদন্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানি শেষ হয়েছে। এই প্রতিবেদন গ্রহণের বিষয়ে রোববার আদেশ দেবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলার পুনঃতদন্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানি শেষ হয়েছে। এই প্রতিবেদন গ্রহণের বিষয়ে রোববার আদেশ দেবে আদালত। বৃহস্পতিবার মামলার বাদির অনুপস্থিতিতে পুনঃতদন্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানি শেষ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. ফোরকান মিয়া। ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আরিফুর রহমান প্রতিবেদন গ্রহণের বিষয়ে রোববার আদেশ দেওয়ার দিন ঠিক করেন। এদিকে এ মামলার আসামি ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধরের জামিন আবেদন জানালে তা ফের নাকচ করে আদালত। গত বছরের ২৮ নভেম্বর এ মামলায় প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার তৎকালীন প্রধান লুৎফর রহমানকে বাদ দিয়ে শুধু পরিমল জয়ধরকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়। এর বিরুদ্ধে বাদি নারাজি জানালে মামলার পুনঃতদন্তের নির্দেশ দেয় আদালত। তবে পুনঃতদন্তেও আগের মতোই হোসনে আরা এবং লুৎফর রহমানকে বাদ দিয়ে শুধু পরিমল জয়ধরকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়। ভিকারুননিসার বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলাটি করেন ওই ছাত্রীর বাবা। পরিমলকে রক্ষায় হোসনে আরাও চেষ্টা চালিয়েছিলেন- এ অভিযোগ ওঠার পর ছাত্রীদের বিক্ষোভের মুখে তাকে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গত ৬ জুলাই গ্রেপ্তার হওয়া পরিমল বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬২০ ঘ.