ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে।
বৃহস্পতিবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর আধ ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২১ পয়েন্ট হয়েছে। ওই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকার শেয়ার।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৯ টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত আছে ১৬টির দাম।
বুধবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৮২ পয়েন্ট। লেনদেন হয় ৮০৭ কোটি ৮২ লাখ টাকা। হাতবদল হওয়া ২৬৫টি কো¤পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৪৩টির, কমে ১১৬টির এবং বদলায়নি ৬টির দাম।
মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৬৭ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৭১০ কোটি কোটি টাকা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে। লেনদেন হয় ৫৯৪ কোটি টাকার। রোববার বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ৯৪ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬৬৯ কোটি টাকা।
বুধবার লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফান, এনবিএল, বেক্সিমকো লি., সোস্যাল ইসলামি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস ও আরএন স্পিনিং।
দর বাড়র শীর্ষে আজকের ১০টি কোম্পানি হলো, প্রাইম লাইফ ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্স, বিএসসি, পপুলার লাইফ ইন্সুরেন্স, বার্জার পেইন্ট, ম্যারিকো, ডেসকো, ৬ষ্ঠ আইসিবি, প্রগতি লাইফ ও ইউনাইডেট এয়ারওয়েজ।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, মডার্ন ডাইয়িং, এনএইচএফআইএল, শমরিতা হাসপাতাল, ১ম আইসিবি, কোহিনুর কেমিক্যাল, রহিমা ফুড, প্রাইম ইন্সুরেন্স, পূরবী জেনারেল, বিআইএফসি ও স্যালভো কেমিক্যাল।
দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধি বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরার লক্ষণ বলে বলে মনে করছেন সংশি¬ষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৩৫ ঘ.
bdnews24