২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় শাড়িসহ আটক ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকভর্তি বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি ও কাপড়সহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকভর্তি বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি ও কাপড়সহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোর ৫টায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতুর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ট্রাক চালক ইদ্রিস সরকার ও হিমেল মিয়া। নারায়ণগঞ্জ ডিবি পুলিশের দুজন উপপরিদর্শক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে উপজেলার কাঞ্চন সেতু এলাকা থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক আটক করা হয়। তল্লাশি করে সেটি থেকে ১৩টি বান্ডেল করা বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়। শাড়ি ভর্তি ট্রাক ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে বলে জানান অভিযানে থাকা অপর উপপরিদর্শক মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৪১ ঘ.