ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স¤প্রতি নিয়োগ পাওয়া কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলতি মাসে শুরু হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত প্রকল্পের পরিচালক।
বাংলাদেশে কমিউনিটি স্বাস্থ্যসেবা উন্নয়ন বিষয়ক প্রকল্পের পরিচালক মখদুমা নার্গিস প্রেসক্লাবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়ে এ তথ্য জানান।
তিনি বলেন, তাদের ছয় সপ্তাহের তাত্ত্বিক এবং ছয় সপ্তাহের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছাতে গত অক্টোবরে সরকার স্বাস্থ্যখাতে রেকর্ড সংখ্যক সাড়ে ১৩ হাজার কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়। বিভিন্ন ব্যক্তির দেওয়া জমিতে দেশ জুড়ে বর্তমানে ১১ হাজার দুশ ৬২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে যার প্রতিনিটিতে সপ্তাহে তিন দিন একজন স্বাস্থ্য সহকারী এবং একজন পরিবার কল্যাণ সহকারীর সেবা গ্রহণের সুযোগ রয়েছে।
স¤প্রতি নরসিংদীর একটি কমিউনিটি ক্লিনিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি দেখতে পান সেখানে স্বাস্থ্য সহকারী রক্তচাপ নিয়ন্ত্রণ এবং জীবনরক্ষাকারী এন্টিবায়োটিক ওষুধ সেবনের পরামর্শও দিচ্ছে।
তবে প্রকল্প পরিচালক বলেন, নির্দিষ্ট ৩০টি ওষুধ এবং পরিবার পরিকল্পনায় প্রয়োজনীয় দুটি সেবা ছাড়া, যা সরকার সরবরাহ করে থাকে, অন্য কোনো পরামর্শ না দিতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
নার্গিস বলেন, “এক্ষেত্রে নিবিড় তদারকি প্রয়োজন যা আমরা নিশ্চিত করতে পারি না।”
মত বিনিময়ে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন, “তদারকি নিশ্চিত করতে ইন্টারনেট সুবিধা এবং ল্যাপটপ দেওয়া হবে।”
দেশের প্রতি ছয় হাজার পরিবারের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য একটি প্রতিশ্র“তি।
আওয়ামী লীগ তার ১৯৯৬-২০০১ মেয়াদে এ প্রকল্প শুরু করলেও বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ আবার এ প্রকল্প চালু করে। এ মেয়াদে সরকারের সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরির পরিকল্পনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/২৩০৯ ঘ.
bdnews24