২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোমল পানীয়ের বোতলে মাদক

কোমল পানীয়ের বোতলে মাদক বিক্রি করার অপরাধে এক যুবককে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোমল পানীয়ের বোতলে মাদক বিক্রি করার অপরাধে এক যুবককে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে দক্ষিণখানের ৫/১ মালঞ্চ সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘জান ফুড এন্ড বেভারেজ কোম্পানীর কারখানায়’ ‘জান’ নামে কোমল পানীয়তে আফিম জাতীয় মাদক পাওয়া যায়। তিনি বলেন, কোমল পানীয়ের মধ্যে মাদক বিক্রি করার অপরাধে ওই কারখানার মালিক মাসুদ রানাকে (৩৬) দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদাণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাসুদ রানা ও তার ব্যবসায়িক সহযোগী কবির হোসেনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়। ওই কারখানায় অভিযান চালিয়ে মাদক মেশানো ২৬ হাজার বোতল উদ্ধার করা হয় বলে পাশা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৫০ ঘ.