২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ৬টি ঘর

নগরীর বায়েজীদ থানার কুলগাঁও জামশেদ শাহ সড়কে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে ছয়টি বসত ঘর পুড়েছে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোপর ডটকম)- নগরীর বায়েজীদ থানার কুলগাঁও জামশেদ শাহ সড়কে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে ছয়টি বসত ঘর পুড়েছে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টাার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নি নির্বাপক বাহিনীর বায়েজীদ স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে জামশেদ শাহ সড়কের ছয় জনের মালিকানাধীন তিনটি কাঁচা ও তিনটি সেমি পাকা ঘর পুড়ে যায়। রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান জানে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২২০০ ঘ.