২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়া শহরের বাঘোপাড়া বন্দরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

বগুড়া, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের বাঘোপাড়া বন্দরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন সাতজন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- বগুড়া সদরের মহিষবাথান গ্রামের আকবর আলী (৫০), আব্দুর রশীদ (৩৭) ও বাঘোপাড়া গ্রামের ছামসুদ্দিন (৬০)। আহতদের পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাঘোপাড়ার পান্না (৪০), ইছাহাক আলী (৪০), মহিষবাথানের ফিরোজ (১২), রংপুরের জামালগঞ্জের খাজামুদ্দিন (৪০) ও রামশহরের আব্দুল খালেক (৫০) । তাদের মধ্যে দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বগুড়া থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, ঢাকা থেকে রংপুরগামী একটি ট্যাক্সি পিছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুই যানবাহনই উল্টে গিয়ে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সিএনজি ও ট্যাক্সি ক্যাব চালক পলাতক বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৬ ঘ.