২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক এশিয়ার সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার সাবেক এক কর্মকর্তা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করবে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার সাবেক এক কর্মকর্তা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করবে দুদক। ওই কর্মকর্তার নাম মো. এরশাদ আলম। তিনি ব্যাংক এশিয়ার উত্তরা শাখায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার দুই সহযোগীর নাম মো. আলমগীর হোসেন ও মো. নূরুল হক ভূঞা। মামলার সিদ্ধান্তের কথা স্বীকার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।” এরশাদ আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি উত্তরা শাখায় কর্মরত থাকা অবস্থায় ব্যাংকের নিজস্ব খাত এবং বিভিন্ন গ্রাহকের হিসাব থেকে ১ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৮৪১ টাকা আত্মসাৎ করেন। এরপর তা নিজের মেয়ের সঙ্গে যৌথ হিসাবে স্থানান্তর করে উত্তোলন করেন। ২০০৭ সালের ৫ জুন থেকে ২০১১ সালের ১৩ জানুয়ারি পর্যন্তএরশাদ ওই অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগে বলা হয়। আত্মসাতের এ ঘটনা প্রকাশিত হওয়ার পরপরই এরশাদকে চাকরি থেকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় আলমগীর হোসেন ও নূরুল হককে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আলমগীর টেক্সহার্ট নামে একটি প্রতিষ্ঠানের মালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৮৫৪ ঘ.