২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাটির নিচ থেকে বন্দুক উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটির নিচ থেকে একটি পুরোনো বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটির নিচ থেকে একটি পুরোনো বন্দুক উদ্ধার করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় কয়েকজন শ্রমিক মাটি কাটার সময় বন্দুকটি খুঁজে পায়। তিনি বলেন, “তারা কোদাল দিয়ে মাটি কাটার সময় এক পর্যায়ে মাটির নিচে একটি বন্দুক দেখতে পান। পরে এলাকার লোকজন পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে বন্দুকটি উদ্ধার করে।” ওসি নজরুল জানান, এক নলা বন্দুকটির কাঠের অংশ প্রায় পুরোটাই এবং লোহার অনেকাংশ মাটিতে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ১০/১৫ বছর আগে কেউ বন্দুকটি মাটির নিচে লুকিয়ে রেখেছিল। তারা সন্ত্রাসীও হতে পারে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/০৪৫৫ ঘ.