২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের গুলিতে নিহত ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সৈদালী এলাকায় ডাকাতের গুলিতে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলার সৈদালী এলাকায় ডাকাতের গুলিতে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার রাতের এ ঘটনায় নিহত সেলিম (৩৫) ১৬ নম্বর সাহেরখালী সমিতি বাজার এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন- নুর নবী ও শেখ ফরিদ। এরা ১১ নম্বর মগাদিয়া ইউনিয়নের কাজির তালুক এলাকার অধিবাসী। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীতে পাঠানো হয়েছে। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তোরাব-বড়তাকিয়া সংযোগ সড়কের সৈদালী এলাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় ডাকাত দল অটোরিকশাটি আটকায়। “অটো রিকশাটি থামিয়ে ডাকাতির পর আরোহীদের গুলি করে ডাকাতরা,” বলেন ওসি। গুলির শব্দ পেয়েই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অটো রিকশার চালক সিরাজকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/১৫১৫ ঘ.