২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননায় ১০০ টাকা জরিমানা

আদালত অবমাননার দায়ে নিু আদালতের এক আইনজীবীকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার দায়ে নিু আদালতের এক আইনজীবীকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ঢাকার তৃতীয় মহানগর দায়রা জজ মো.আকতারুজ্জামান আইনজীবী মো. সেলিমকে ১০০ টাকা দণ্ডের আদেশ দেন। ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর কাজী মো. জসীম উদ্দিন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনজীবী সেলিম সোমবার ওই আদালতে একটি চেক প্রতারণা মামলায় শুনানি করতে আসেন। এ সময় তিনি আদালতে সাক্ষীকে পুনঃতলবের (রিকল) জন্য একটি আবেদন করেন। বিচারক তার আবেদন নাকচ করলে আইনজীবী সেলিম বিচারককে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের কারণেই বিচার বিভাগের এই অবস্থা।” এ সময় সেলিম স¤প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক এসএম আমিনুল ইসলামের জামিনে অনিয়ম ও ‘দুর্নীতি’ প্রসঙ্গে কথা বলেন। বিচারক আকতারুজ্জামান আইনজীবীর এ ধরনের বক্তব্য শুধু এই আদালতের জন্য নয় বরং সমগ্র বিচার বিভাগের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেন এবং তাকে কারণ দর্শানোর জন্য লিখিত নির্দেশ দেন। পরে সেলিম লিখিত জবাব দিলেও তা বিচারকের কাছে সন্তোষজনক না হওয়ায় তাকে ১০০ টাকা জরিমানা করেন। সেলিম ঢাকার মেট্রোপলিটন বার এসোসিয়েশনের সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭৩৮ ঘ.