২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়ালের বাড়ি ফেরা হলো না

নন্দন পার্কে ঘুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন গৃহবধূ পিয়াল (১৮)। তবে তার আর ফেরা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

গাজীপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দন পার্কে ঘুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন গৃহবধূ পিয়াল (১৮)। তবে তার আর ফেরা হয়নি। পিয়াল নরসিংদীর রূপগঞ্জের নোয়াপাড়া এলাকার কামাল উদ্দিনের স্ত্রী। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব জানান, নন্দন পার্ক থেকে পিয়ালদের বহনকারী মাইক্রোবাসটি যাচ্ছিল নরসিংদীর রূপগঞ্জে। পথে গাজীপুর সদরের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস সড়কে পৌঁছলে তাদের গাড়ির সঙ্গে বাঁশবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। পরে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সংঘর্ষে গাড়িতে থাকা অন্যরা অক্ষত রয়েছেন বলে এসআই জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৩৩৬ ঘ.