খাগড়াছড়ি, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এ সময় একজন আহত হয়েছেন।
রোববার ভোরে মাটিরাঙ্গা উপজেলার বটতলী বাজারে এ অগ্নিকা- হয়।
আগুনে পুড়ে গুরুতর আহত নুর মোহাম্মদকে (১৪) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি মো. ইউসুফ বলেন, “শত্রুতার জের ধরে কেউ এই আগুন লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০০ ঘ.
bdnews24