গাজীপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ২০১২ শিক্ষাবর্ষে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা কোর্সের ভর্তি শুরু হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জনানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (prof.nu.edu.bd) থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
ভর্তির শেষ তারিখ আগামী ২৩ জানুয়ারি এবং ক্লাস শুরু হবে ২৫ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24