২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে বছরব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে বছরব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। রোববার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতারা। উদ্বোধনের পর আলোচনা সভায় একটি শোষণমুক্ত অসা¤প্রদায়িক সুখী সমাজ গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এ সময় চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানানো হয়। চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তি উদযাপন কমিটির চেয়ারম্যান আবু তাহের মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পঞ্চাশের দশকে চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের অন্যতম সংগঠক ডা. ছৈয়দুর রহমান চৌধুরী। এ কমিটির আহবায়ক অশোক সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিভিন্ন সেমিনার, আলোচনা সভা ও পুনর্মিলনীর আয়োজন করা হবে।” আলোচনা শেষে উদীচী শিল্পী গোষ্ঠী গণসংগীত পরিবেশন করে। ভাষা আন্দোলনের পরপরই ১৯৫২ সালের ২৬ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নামে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তখন থেকে দেশের সব গণতান্ত্রিক সংগ্রাম এবং ছাত্র অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এ সংগঠন। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২০৪৭ ঘ.