২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনায়েতপুরে প্রতিমা ভাংচুর

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপীনাথপুর গ্রামে দুর্গা মন্দিরের পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 05:25 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপীনাথপুর গ্রামে দুর্গা মন্দিরের পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার প্রথম প্রহরে ভাংচুরের পর এতে জড়িত সন্দেহে গোপীনাথপুর গ্রামের সোহরাব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। তারই শেষ সময়ের প্রস্তুতি চলছে দেশজুড়ে। গোপীনাথপুরের মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুধারাম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টা পর্যন্ত মন্দিরে প্রতিমা সাজসজ্জার কাজ করে তারা সবাই বাড়ি ফেরেন। এরপর সকালে এসে দুর্গা, কার্তিক, স্বরসতী, লক্ষ্মী ও শ্রী হরিশ চন্দ্র প্রতিমার মাথা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এনায়েতপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, প্রতিমা ভাংচুরে জড়িত সন্দেহে সকালে সোহরাবকে আটক করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে। প্রতিমা ভাংচুরের খবর পেয়ে সকাল ৯টার দিকে গোপীনাথপুর যান সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতা সন্তোষ কুমার কানু। তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ ভট্টাচার্যও ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৬ ঘ.