২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ফিরেছেন

যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার রাত ৮টা পাঁচ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাংসদবৃন্দ এবং তিনবাহিনীর প্রধান বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নের স্বীকৃতি স্বরূপ 'সাউথ সাউথ পুরস্কার' পাওয়ায় বিমানবন্দরেই ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী ও সংস্কৃতিক ব্যক্তিত্ব ও কৃতি খেলোয়াড়দের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় ভিভিআইপি লাউঞ্জে। ভিভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতরা হলেন- দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, দ্য ডেইলি সান সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য সালাম মুর্শেদী, সাবেক ফুটবলার বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম ওআরিফ খান জয়, জাতীয় ক্রিকেট দলেল সাবেক সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও হাবিবুল বাশার, জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এম এ গফুর, সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, মহাসচিব ডা. মো. শরফুদ্দিন আহমেদ, চিত্রকর হাসেম খান, সঙ্গীতশিল্পী শাহীন সামাদ, রথীন্দ্রনাথ নায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরোফিন সিদ্দিকী, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বিকেএমইএ'র সাবেক সভাপতি ফজলুল হক, আবৃত্তিকার প্রজ্ঞা লাবণী, অভিনেত্রী আফরোজা বানু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, কবি মহাদেব সাহা প্রমুখ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর শেখ হাসিনা নিঊইর্য়কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ২৪ সেপ্টেম্বর দেওয়া ভাষণে তিনি জনগণের ক্ষমতায়ন ভিত্তিক 'শান্তির মডেল' উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী ১১ দিনের এই সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আয়োজিত সন্ত্রাস দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নের স্বীকৃতি স্বরূপ 'সাউথ সাউথ পুরস্কার' পান। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর তিনি কানেক্টিকাটে তার স্বাস্থ্য পরীক্ষা করান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচএ/পিডি/২০২৫ ঘ.