২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী দেশের পথে

যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফর শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে তার ঢাকায় পৌঁছার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফর শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে তার ঢাকায় পৌঁছার কথা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাত ৮টার দিকে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ২০ মিনিটে দেশের উদ্দেশে রওনা হন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর শেখ হাসিনা নিঊ ইয়র্ক যান। জাতিসংঘের সাধারণ পরিষদে ২৪ সেপ্টেম্বর দেওয়া ভাষণে তিনি জনগণের ক্ষমতায়নভিত্তিক 'শান্তির মডেল' উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী ১১ দিনের এই সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আয়োজিত সন্ত্রাস দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নের স্বীকৃতি স্বরূপ 'সাউথ সাউথ পুরস্কার' পান। প্রধানমন্ত্রী এর পর ২৬ ও ২৭ সেপ্টেম্বর কানেক্টিকাটে স্বাস্থ্য পরীক্ষা করান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩০০ ঘ.