ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৩ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র সিনেট স¤প্রতি এটি অনুমোদন করে বলে এক বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা গত ডিসেম্বরে শেষ হলেও কিছু রাজনৈতিক কারণে গত নয় মাস এটি বাড়ানো হয়নি।
এ সুবিধার আওতায় ২০১০ সালে বাংলাদেশ থেকে মাত্র ৫৩ লাখ ডলারের স্লিপিং ব্যাগ রপ্তানি হয়।
এছাড়া বাংলাদেশ যে কয়েক হাজার ডলার মূল্যের পণ্য রপ্তানি করে সে ক্ষেত্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/০০৪৭ ঘ.
bdnews24