বরিশাল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জিজি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।
উজিরপুর থানার ওসি সুকুমার রায় বলেন, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
লাশটির গলা ও বুক কাটা জানিয়ে ওসি বলেন, এছাড়াও শরীরে একাধিক জখম রয়েছে।
ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে জবাই করে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৪ ঘ.
bdnews24