২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ৮টি বোমা উদ্ধার

মেহেরপুর সদর উপজেলা থেকে পুলিশ আটটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

মেহেরপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর সদর উপজেলা থেকে পুলিশ আটটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকালে উজলপুরের বৈকুণ্ঠপুর গ্রামে একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো পাওয়া যায়। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে বিকাল ৪ টার দিকে পুলিশ গ্রামটির খয়েরের মাঠে অভিযান চালায়। সেখানে একটি চটের থলিতে আটটি শক্তিশালী বোমা পাওয়া যায়। প্রায় আধকেজি ওজনের জর্দ্দার কৌটায় লাল টেপ মোড়ানো বোমাগুলো পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। নাশকতা সৃষ্টির জন্য কোনো সন্ত্রাসী চক্র বোমাগুলো এনে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.