দিনাজপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতামূলক কর্মকা- চালানোর আশঙ্কায় দিনাজপুরে ছয় জামায়াত ও শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পরে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করলে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়।
বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, নাশকতামূলক কর্মকা- চালাতে পারে আশঙ্কায় পুলিশ ভোরে উপজেলা জামায়াতের দুই রুকনকে গ্রেপ্তার করে।
এরা হলেন মাহমুদপুর মুন্সীপাড়ার বাসিন্দা সাবেক উপজেলা শিবির সেক্রেটারি মো. হারুনুর রশিদ (২৭) ও একই এলাকার শাহ্ আলম (২৮)।
এদিকে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, সকালে পুলিশ জেলা শহরের বিভিন্ন ছাত্রাবাস থেকে জামায়াতের চার রুকনকে গ্রেপ্তার করে।
এরা হলেন খানসামা উপজেলার টাঙ্গুয়া গ্রামের রেজাউল (২২), জেলা শহরের উপশহর ৫নম্বর ব্লকের আজাহার আলী (৪৫) ও উপশহর ৭নম্বর ব্লকের জাকিরুল ইসলাম (২৮) এবং নীলফামারীর চাঁদখানা এলাকার বদরুল ইসলাম (১৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৩ ঘ.
bdnews24