২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা তালিকা: সংসদীয় কমিটির ফরম চূড়ান্ত

মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য সংসদীয় কমিটি অনুমোদিত ফরম চূড়ান্ত হিসেবে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য সংসদীয় কমিটি অনুমোদিত ফরম চূড়ান্ত হিসেবে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানানো হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মুক্তিযোদ্ধাদের যাচাই প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং সংসদীয় স্থায়ী কমিটি অনুমোদিত ফরমের আলোকে যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বৈঠকে এ ফরমের বাইরে যে কোনো ধরনের ফরম বাতিলেরও সিদ্ধান্ত হয়েছে। কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, এ. কে. এম রহমতুল্লাহ, শওকত মোমেন শাহজাহান, জয়নাল আবদিন, শামসুর রহমান শরীফ, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), ওয়ারেসাত হোসেন বেলাল এবং বেগম রুবী রহমান বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৮০৫ ঘ.