২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

অভ্যন্তরীণ কোন্দলের জেরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 07:31 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জেরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সমর্থকরা। সোমবার রাতে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ হামলা হয়। আহত নিয়াজ মোর্শেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ (২৪) ছাত্রলীগের পলিটেকনিক ইনস্টিটিউট কমিটির যুগ্ম সম্পাদক। তিনি নগরীর বটতলা মুনসুর কোয়ার্টারের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান জানান, রাত ১০টার দিকে সাকিব, বাপ্পি ও হাসান নামে তিন যুবক দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে পালিয়ে যায়। সোহাগের বাম হাত মারাতœকভাবে কেটে যায় বলে জানান তিনি। সাকিব, বাপ্পি ও হাসান ছাত্রলীগের কর্মী। আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৭ ঘ.