সিলেট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৎ ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে সিলেটের একটি আদালত।
এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল হক খান এ আদেশ দেন।
দ-িত শাহাবউদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের সোনাফর আলীর ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আলম সাংবাদিকদের জানান, ১৯৯৮ সালের ৯ ফেব্রুয়ারি শাহাবউদ্দিন স্থানীয় ধোলাইবিলে তার সৎ ভাই গোলাম রব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন।
এ ঘটনায় শাহাব উদ্দিনের সহোদর ফরিদ উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৯ ঘ.
bdnews24