২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১তম বিসিএসের ১৫ জনের প্রার্থিতা বাতিল

৩১তম বিসিএসের ১৫ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম বিসিএসের ১৫ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩১তম বিসিএস'র মূল আবেদনপত্র (বিপিএসসি ফর্ম-২) জমাদানকারী প্রার্থীদের মধ্যে ১৫ জনের আবেদপত্র/কাগজপত্র/ডকুমেন্টসে গুরুতর অসংলগ্নতা/অসম্পূর্ণতা পাওয়ায় বিজ্ঞাপনের শর্তানুযায়ী এদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো- ০০৫৪০৯, ০১১৩৩৮, ০৩০৭৭৬, ০৩০৯৭৯, ০৪১৬০৪, ০৫২২২৩, ০৬৮৯৪০, ০৭১৯৫৩, ০৮৮৯১৫, ১০৮৯০৩, ১৪০৭৭১, ১৫২৭০৪, ৩১২৮৬৭, ৪০৬৭৬২, ৬১৪৩৬১। তারা ২৬ সেপ্টেম্বর হতে অনুষ্ঠিতব্য ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে না। গত ২৭ মে ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল ঘোষণা করা হয় ২২ জুন। এতে ১০ হাজার ২১২ জন উত্তীর্ণ হন। আগামী ২৬ সেপ্টম্বর থেকে ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২১৪ ঘ.