২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসিতে নির্বাচনী প্রচার বন্ধে গণবিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (এনসিসি) ৯ অক্টোবরের আগে প্রচার-প্রচারণা চালালে সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (এনসিসি) ৯ অক্টোবরের আগে প্রচার-প্রচারণা চালালে সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের রিটানিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের অনেকে বিধিমালা ভঙ্গ করে কৌশলে প্রচার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কাউকে আগাম নির্বাচনী প্রচারণা করতে দেখা গেলে মনোনয়নপত্র দাখিলের পর তাদের মনোনয়নপত্র বাতিল করা হবে। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের ২১ দিন আগে যথা নিয়মে প্রচার-প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর ভোট। এর আগে ২ অক্টোবর পর্যন্ত মনোনয়ন দাখিল, বাছাই ৪ ও ৫ অক্টোবর ও প্রত্যাহারের শেষ দিন ১২ অক্টোবর। আচরণ বিধিমালায় বলা হয়েছে- প্রতীক বরাদ্দের আগে কোনো নির্বাচনী প্রচারণা চালনো যাবে না। তবে গণসংযোগ করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২২০৪ ঘ.