২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজনের ফাঁসি, অপর ৪ ভাইয়ের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদ- এবং তার চার সহোদরসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে শেরপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

শেরপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদ- এবং তার চার সহোদরসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে শেরপুরের একটি আদালত। যাবজ্জীবন দ-িতদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাভোগ করতে হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা রোববার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদ- হয়েছে শেরপুর সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে মোতালেব আলী মুন্সি ওরফে মো. আব্দুল মোতালেবের (৪০)। যাবজ্জীবন দ-িতরা হলেন আজগর আলীর অপর চার ছেলে আজমত আলী (৫৫), আব্দুল খালেক (৩৫), ইদ্রিছ আলী (৪৬) ও আব্দুল শেখ ওরফে আবুল হোসেন (৪০) এবং একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ওরফে ফজু (৩৫)। আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মজদুল হক মিনু জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারি আসামিরা উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক মঞ্জু মিয়াকে (৩০) হত্যা করে। নিহতের চাচা নওশের আলী বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ১৩ জুন শেরপুর সদর থানার তৎকালীন ওসি মো. মর্তুজা আলী মিয়া সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বিচার চলাকালীন মানিক মিয়া নামে এক আসামির মৃত্যু হয়। মামলায় ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট মো. মজদুল হক মিনু ও আসামিপক্ষে অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম মামলা পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.