২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ব্র্যাক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

নওগাঁ শহরে কেন্দ্রীয় কারাগারের পাশের একটি ডোবা থেকে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

নওগাঁ সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ শহরে কেন্দ্রীয় কারাগারের পাশের একটি ডোবা থেকে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় ব্র্যাক ব্যাংকের নওগাঁ শাখার কাস্টমার রিলেশন কর্মকর্তা আরমান হোসেন বাবুর (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘী গ্রামের আজিজার রহমানের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সকালে শহরের চকদেব পাড়ার মেস থেকে বেড়িয়ে যান বাবু। এরপর আর ফেরেননি। সদর থানার ওসি আলী আহমেদ হাশমী জানান, ডোবায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৫ ঘ.