২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয়শ' ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

নগরীর কোতোয়ালি থানার খাতুনগঞ্জ থেকে ছয়শ' ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে ব্যার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 07:24 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানার খাতুনগঞ্জ থেকে ছয়শ' ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে ব্যার। শনিবার দুপুরে গ্রেপ্তার মো. ফজল হামিদ (৩২) পটিয়া উপজেলার কলেজবাজার এলাকার বাসিন্দা। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. ছাইদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খাতুনগঞ্জ বাজারের আজিম মার্কেটের সামনে থেকে ছয়শ' ইয়াবা ট্যাবলেটসহ ফজলকে গ্রেপ্তার করা হয়। ছাইদুল হাসান জানান, ফজল মাদক ব্যবসায় জড়িত। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/ডিডি/০১০৪ ঘ.