২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক উল্টে ব্যবসায়ীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গুনগ্রাম বাসস্ট্যাণ্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান (৪০) ময়মনসিংহের মুক্তাগাছার প্রয়াত আসাদুল্লার ছেলে। তিনি মাছ কেনা-বেচার ব্যবসার সঙ্গে যুক্ত। ঘাটাইল থানার ওসি মমিনুর রহমান জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ট্রাকটি ঘাটাইলের আঠারদানা চাতাল মিলে যাচ্ছিলো। গুনগ্রাম বাসস্ট্যাণ্ডের কাছে এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুলতান মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩১ ঘ.