২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভুয়া পুলিশ আটক

রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে পুলিশ পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 06:17 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে পুলিশ পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আটক এ যুবকের নাম আনোয়ার হোসেন মিঠু (৩০)। এ সময় তার কাছে একটি নষ্ট ওয়ারলেস সেট পাওয়া যায় বলে পল্টন থানা পুলিশ জানিয়েছে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে মিঠু উত্তর গেটে হাঁটাহাঁটি করার সময় সন্দেহ হলে টহলরত পুলিশ তার পরিচয় জানতে চায়। মিঠু নিজেকে গোয়েন্দা পুলিশের লোক বলে পরিচয় দিলে টহল পুলিশ তার পরিচয়পত্র চায়। পুলিশ কর্মকর্তা বলেন, সম্ভবত চাদবাজি করার জন্য সে ওইস্থানে গিয়েছিল। মিঠুর সঙ্গে আরো লোক ছিলো বলে পুলিশ ধারণা করছে। তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০১৫ ঘ.