২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে দেশি বন্দুক উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকালে নারাইছড়ি রূপধন কার্বারী পাড়া থেকে চারটি দেশে তৈরি একনালা বন্ধুক ও ১০টি গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে। লৌগাং জোনের বিজিবি ক্যাপ্টেন ফাহীম জানান, অভিযান চলাকালে এলাকা থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো পাওয়া গেছে। এগুলো দীঘিনালা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আল-আসাদ মাহফুজুল ইসলাম জানান, অস্ত্র ও গুলি প্রথমে সেনাবাহিনীর কাছ জমা দেবে বিজিবি। পরে সেনাবাহিনী দীঘিনালা থানায় হস্তান্তর করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.