ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জয় মণ্ডল (১৮) একজন কাঠমিস্ত্রি বলে স্বজনরা জানায়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে খেজুরবাগ পুকুর পাড়ে তাকে হত্যা করা হয়।
ছুরিকাহত জয়কে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা দিলিপ মণ্ডল সাংবাদিকদের বলেন, জয়কে রাত সাড়ে ১১টার দিকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নেয়। এরপর পুকুরপাড়ে ছুরিকাহত অবস্থায় তাকে পাওয়া যায়।
তবে কারা ডেকে নিয়েছিলো, তা বলতে পারেননি তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের কারণ পুলিশ খতিয়ে দেখছে।
যুবক গ্রেপ্তার
হরতালের আগে ও বিভিন্ন প্রতিবাদমূলক কর্মসূচির সময় গাড়ি পোড়ানো এবং ভাংচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. রফিকুল ইসলাম খোকন (২৫)।
খোকনকে বৃহস্পতিবার ভোরে তাকে রাজধানীর বাড্ডা লিংক রোড থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খোকন মহাখালী কাঁচাবাজার এবং গুলশান এলাকায় গাড়ি পোড়ানোর চেষ্টা করার কথা স¦ীকার করেছে বলে র্যাব দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৩৫ ঘ.
bdnews24