২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

জাপানের বিদায়ী রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 04:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের বিদায়ী রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বিদায়ী রাষ্ট্রদূত বিভিন্ন দ্বি-পক্ষীয় বিষয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২৩৪২ ঘ.