২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেসক্লাবে বই উৎসব

চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে শুরু হয়েছে দুইদিনের বই উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে শুরু হয়েছে দুইদিনের বই উৎসব। বৃহস্পতিবার বেলা ১১ টায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। দুইদিনের এ বই উৎসবে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী, অস্থায়ী, আজীবন দাতা ও সহযোগী সদস্য মিলিয়ে ৫১ জনের লেখা ২৫৩টি বই স্থান পেয়েছে। বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা অন্যদের বিভিন্ন ঘটনা সংবাদ আকারে তুলে আনলেও নিজেদের সৃজনশীলতার কাজটিও ভালভাবে করে গেছেন। বক্তারা বলেন, চট্টগ্রামের সাংবাদিকরা অনেক ভাল মানের বই প্রকাশ করেছেন। তবে পর্যাপ্ত প্রচারণার অভাবে তা কখনোই ভালভাবে আলোচিত হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী ও গ্রন্থাগার সম্পাদক শহীদুল ইসলাম। বিকালে উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পীরা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ জানান, উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকালে থাকবে কবিতা পাঠের আসর। বিকালে 'সাহিত্য ও সাংবাদিকতা: প্রেক্ষিত চট্টগ্রাম' শীর্ষক আলোচনা হবে। সকলের জন্য উন্মুক্ত এ উৎসব থেকে আগতরা দর্শনার্থীরা ৩০ শতাংশ কমিশনে বই কিনতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৮৫৪ ঘ.