২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে প্রায় ফাঁকা শেয়ারবাজার

হরতালে প্রায় ফাঁকা ছিল ব্রোকারেজ হাউজ ও মার্চেন্টব্যাংকগুলো। এ সব প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ক্রেতা বা বিক্রেতার তেমন কোনো ভিড় ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে প্রায় ফাঁকা ছিল ব্রোকারেজ হাউজ ও মার্চেন্টব্যাংকগুলো। এ সব প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ক্রেতা বা বিক্রেতার তেমন কোনো ভিড় ছিল না। আহসান কবির নামের এক বিনিয়োগকারী বলেন, "বাজার খারাপ বলে এমনিতেই হাউজে লোকজন আসে কম। হরতালের দিনে গাড়ি নেই, মারামারি হওয়ার আশংকায় আজ লোকজন আরো কমে গেছে।" সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ট্রেডার মাজহার বলেন, "অন্যদিনের তুলনায় আজ হাউজে অনেক কম বিনিয়োগকারী এসেছেন। অবশ্য কেউ কেউ টেলিফোনে অর্ডার দিয়ে কেনাবেচা করছেন।" এদিন মার্চেন্ট এই ব্যাংকটির লেনদেনের কক্ষে দুপুর দেড়টায় মাত্র ৮ জন বিনিয়োগকারীকে বসে থাকতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, আকিজ ইনভেস্টমেন্ট লিমিটেড, মশিউর রহমান সিকিউরিটিজ ইত্যাদি প্রতিষ্ঠানে। তবে প্রতিষ্ঠানে হাজির না হলেও টেলিফোনের মাধ্যমে অনেকে কেনাবেচা করেছেন। এ দিন মতিঝিল এলাকাতেও ছিল অনেকটা ছুটির দিনের আমেজ। দিনভর উঠানামার মধ্য দিয়ে এগিয়েছে দেশের দুই পুঁজিবাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ